সংস্কৃতি বিষয়ক সচিবের বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন বাগেরহাট, শ্রাবণ ১৩ (২৮ জুলাই): সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব…
বিভাগ: জেলার সংবাদ
খুলনায় তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আজ (বুধবার) দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।…
খুলনা নগর পরিবহণ চালুর দাবি নিসচার
খুলনায় নগর পরিবহণ চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মো. মাসুদ আলমের কাছে এ স্মারকলিপি প্রদান করেন নিসচার নেতারা। স্মারকলিপিতে বলা হয়, দেশ স্বাধীনের পর ৬০টি বাস নিয়ে খুলনা শহরে নগর পরিবহণ বা টাউন সার্ভিস সেবা চালু হয়। ২০১৭ সালে ৫৫টি বাসই চলাচলের যোগ্যতা হারায়। এর পরের বছরই শহরে গণপরিবহণ সেবা বন্ধ করে দেয়া হয়। ২০১৯ সালে খুলনা মোটর বাস মালিক সমিতির উদ্যোগে ৪টি গণপরিবহণ চালু হয়। কিন্তু ইজিবাইক, মাহেন্দ্রা ও সিএনজির সঙ্গে সম্পৃক্ত থাকা প্রভাবশালীদের কাছে হার মেনে করোনার আগেই সেগুলো ফের বন্ধ হয়ে যায়। বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও এখানে গণপরিবহণ নেই। আর এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা। নগর পরিবহন না থাকার সুযোগে ইজিবাইক, মাহেন্দ্র ও থ্রি হুইলারগুলো ইচ্ছেমত ভাড়ায় যাত্রী বহন করছে। ইজিবাইক, মাহেন্দ্র ও সিএনজিতে যথেচ্ছ ভাড়া আদায়, দুর্ঘটনা, যানজট ও অসদাচরণে অতিষ্ঠ নগরবাসী। ক্ষুদ্র এসব পরিবহনে ব্যস্ত নাগরিক জীবনে দ্রুত গন্তব্যে পৌঁছাতে সহায়তা করলেও নানান ভোগান্তিতে খুলনাবাসী। বিভাগীয় শহর খুলনায় জনবসতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গণপরিবহন সংকটও। শিক্ষার্থী, ক্ষুদ্রব্যবসায়ী ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের গণপরিবহন সংকট নিরসনে পুনরায় বিআরটিসি’র দ্বিতল বাস সার্ভিস চালুর দাবি নগরবাসীর। সাধারণ মানুষের স্বার্থে অচিরেই সরকারি উদ্যোগে খুলনা শহরে পর্যাপ্ত সংখ্যক দুইতলা বিশিষ্ট বি.আর.টি.সি বাস চালু করার দাবি জানানো হয় স্মারকলিপিতে। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ,নিসচা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ,নিসচার সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন তালুকদার সোহাগ,সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো.মনিরুল ইসলাম সাগর,কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শামীম হোসেন ও আবু মুছা। এসময় বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মাসুদ…
পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার আজ খুলনা আসছেন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার দুই দিনের সফরে আজ ২৭ জুলাই খুলনা…
খুলনাস্থ ফুলতলায় স্বোচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করার লক্ষ্যে ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের…
কেসিসির আসন্ন বাজেটে নতুন নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছেঃ সিটি মেয়র
আগামী ২৮ জুলাই নতুন করারোপ ছাড়াই খুলনা সিটি কর্পোরেশনের ২০২২- ২০২৩ অর্থবছরের বাজেট এবং ২০২১-২০২২ অর্থবছরের…
ইলাইপুর , রুপসা, খুলনা ৩ আনসার ব্যাটালিয়নের বৃক্ষরোপন কর্মসূচি পালন
গাছ লাগান পরিবেশ বাচান ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ…
পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করতে হবেঃ তালুকদার আব্দুল খালেক
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ (রবিবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয়…
খুলনায় বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগের উদ্বোধন
বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগের উদ্বোধন আজ (শনিবার) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খুলনা-২ আসনের…
খুলনায় আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা
খুলনায় কর্মরত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা আজ (শনিবার) সকালে…