নিউজ ডেস্কঃ
এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমিয়ে নয়শ ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দিয়েছে।
আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
একইসঙ্গে কমেছে অটোগ্যাসের দামও। জুন মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫০ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অনলাইন।
এর আগে মে মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম ছিল প্রতি লিটার ৫৭ টাকা ৫২ পয়সা, যা এপ্রিলে ছিল ৫৪ টাকা ৯০ পয়সা, মার্চে ৬৬ টাকা ২২ পয়সা এবং ফেব্রুয়ারি মাসে ৬৯ টাকা ৭১ পয়সা। এছাড়া অটোগ্যাসের প্রতি লিটারের দাম জানুয়ারি মাসে ছিল ৫৭ টাকা ৪১ পয়সা এবং ডিসেম্বরে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।