ফজলে রাব্বির দেশে নামাজে জানাজা আগামী ২৫ জুলাই

ছবিঃ অনলাইন।

নিউজ ডেস্কঃ
সদ্য প্রয়াত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বির আগামী ২৫ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হবে । আগামী ২৫ জুলাই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় জানাজা গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সকলকে জানাজায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত,গত শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর ভাই ফাহাদ রাব্বী ফেসবুক পোস্টের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ সময় আনুমানিক রাত ২টার (স্থানীয় সময় বিকেল ৪টা) দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।