টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরু ঢাকা পোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধি সাইদুল ফরহাদকে মুঠোফোনে অশ্রাব্য ভাষায় কথা বলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করেছে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন-এই ঘটনা পেশাদার সাংবাদিকদের জন্য হুমকি স্বরুপ। অবিলম্বে ইউএনওকে প্রত্যাহার-সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
বিবৃতিদাতারা হলেন- সংগঠনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচএম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল।খবরঃ বিজ্ঞপ্তির