খুলনায় ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আজ ২২ জুলাই সকাল নয়টায় সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন।
এর আগে সকাল সাড়ে আটটায় নগরীর শহিদ হাদিস পার্ক থেকে সার্কিট হাউস মেলা প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হবে। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’। খবরঃ বিজ্ঞপ্তির