বরিশালে মাইক্রোবাসের সাথে বাসের সংঘর্ষে ৫ জন নিহত

নিউজ ডেস্কঃ
বরিশাল-ঢাকা মহাসড়কে মাইক্রোবাসের সাথে বাসের সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। এ দুর্ঘটায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উজিরপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। অনলাইন।

জানা গেছে, উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ও আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

৫ জন মারা গেছেন। অন্তত ১২ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

নিহতরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চিত্তেশ্বর এলাকার মো. নুরুল আকন (৪৮), গাজীপুর কোনাবাড়ী এলাকার রুহুল আমিন (৪৬), আব্দুর রহমান (৪৫), মো. হাসান (৩৬) ও শহিদুল ইসলাম। তাদের সকলের বাড়ি গাজীপুরের কোনাবাড়ি এলাকায়।