কেএমপির এডিসি লাবনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) খন্দকার লাবনী আক্তারের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের তার নানা বাড়ি থেকে ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বুধবার (২০ জুলাই) রাতের যেকোনো সময়ে তিনি আত্মহত্যা করেছেন। অনলাইন।

লাবনী আক্তার মাগুরার শ্রীপুর উপজেলার কাদের পাড়া ইউনিয়নের পরালিদহ গ্রামের শফিকুল আজমের মেয়ে। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩০তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন।

জানা গেছে, সকালে ওড়না প্যাঁচানো মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এএসপি লাবনীর দুই মেয়ে রয়েছে।স্বামী বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা তারেক রহমান ক্যানসারে আক্রান্ত। তিনি চিকিৎসার জন্য ভারতে আছেন।