২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে খুলনা জেলা আওয়ামী লীগ। সোমবার ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা ০১মিনিটে নগরীর হাদিসপার্কস্ত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি-সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভোর সাড়ে ৬টায় আওয়ামী লীগ ও সংগঠনের সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং সংগঠনের পক্ষ থেকে সকাল ৭টায় কালো ব্যাজ ধারণ করা হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. কাজি বাদশা মিয়া।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।প্রধান অতিথি এ্যাড. সুজিত অধিকারি তার বক্তব্য বলেন, আমরা গর্বিত জাতি। পূর্ব পাকিস্তান পরবর্তিতে বাংলাদেশ, একমাত্র রক্ত দিয়ে মায়ের ভাষার অধিকার আদায় করেছে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই বঞ্চিত ও শোষিত হয় পূর্ব-পাকিস্তানের জনগোষ্ঠী। নিজের মায়ের ভাষা বাংলায় কথা বলার জন্য ১৯৪৭ সাল থেকে যে সংগ্রাম শুরু হয় তা বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে চূড়ান্তরূপ লাভ করেছিল ১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারি।১৯৫৬ সালের ২৬ শে ফেব্রুয়ারি পাকিস্তান সংবিধানে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয় । দীর্ঘ সংগ্রামের পর অর্জিত হয় মায়ের ভাষা বাংলায় কথা বলার স্বাধীনতা ; আর এই ভাষা আন্দোলনের সাফল্যের পথ বেয়েই রোপিত হয় স্বাধীন বাংলাদেশের বীজ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পাই প্রিয় মাতৃভূমি স্বাধীন বাংলাদেশ। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা, এ্যাড. রবিন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বি এম এ ছালাম, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, সরদার আবু সালেহ, জুবায়ের আহমেদ খান জবা, শ্রীমন্ত অধিকারী রাহুল, মোখলেছুর রহমান বাবলু, হালিমা ইসলাম, মোল্লা মোজাফফর হোসেন, মোঃ খায়রুল আলম, ননী গোপাল মন্ডল, অসিত বরন বিশ্বাস, শিউলি সরোয়ার, আজগর বিশ্বাস তারা, শাহিনা আক্তার লিপি, জামিল খান, আশরাফুজ্জামান বাবুল, মানিকুজজামান অশোক, হোসনে আরা চম্পা, নাজনীন নাহার কনা, শেখ মোঃ আবু হানিফ, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, আজিজুর রহমান রাসেল, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, মনোয়ারা খাতুন শিউলি, শামসুর রহমান শাহিন মোঃ ইমরান হোসেন, শহিদুল ইসলাম ইমন, আসাদুজ্জামান কচি, শিউলি বিশ্বাস, শারমিন সুলতানা রুনা, মৃণাল কান্তি বাছাড়, চিশতি নাজমুল বাসার সম্রাট, মোঃ রাসেল, খালিদ হাসান ফাহিম, খায়রুল বাসার, পলাশ রায়, সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।খবরঃ বিজ্ঞপ্তির