খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ভাষা দিবস পালন

খুলনা সাংবাদিক ইউনিয়নের  আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভাষা শহীদসহ, বাঙালির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি ফারুক আহমেদ। সভা পরিচালনা করেন ইউনিয়ন  সাধারণ সম্পাদক  আসাদুজ্জামান খান রিয়াজ। সভায় বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু,ইউনিয়নের সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম,কোষাধ্যক্ষ দিলীপ বর্মর,নির্বাহী সদস্য মো : মিলন হোসেন,শেখ জাহিদুল ইসলাম,ইউনিয়নের সদস্য মো: আব্দুল হালিম,দেবব্রত রায়,কামরুল আহসান,  সুনীল কুমার দাস, ওয়াহেদ-উজ-জামান বুলু,নূর হাসান জনি, তানজিল,রিতা রানী দাস,আব্দুস সাত্তার, এজাজ আলী, রিংটন মন্ডল,পলাশ দত্ত,মনোজ,শশাংক স্বর্ণকারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান খুলনা সাংবাদিক ইউনিয়ন  নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তি