জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, মুক্তিযুদ্ধে যারা আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে বিরোধীতা করেছে। জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের দলে নিয়ে পুনর্বাসিত করেছিলো। ুযারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো তাদের আশ্রয় দিয়ে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত করে পুরস্কৃত করেছিলো। তিনি বলেন, শুধু তা-ই নয় জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার বিচার আইন করে বন্ধ করেছিলো। বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আইন করেছিলেন। জিয়া সে আইন বাতিল করে সকল যুদ্ধাপরাধীদের দেশে রাজনীতিসহ সকল কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলো। শুধু তাই নয়, জিয়া মদের লাইসেন্স দিয়েছিলো। জিয়ার ধারবাহিকতায় খালেদা জিয়া দেশে হত্যা, ধর্ষণ, লুটপাত, নৈরাজ্য সৃষ্টি কওে মানুষকে জিম্মি করে বিচারকে কুক্ষিগত করেছিলো। তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পরে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসলে রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। নারীদের অধিকার প্রতিষ্ঠিত করে সম্মান বৃদ্ধি করেছেন। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র দরবারে মাথা উচু দাড়িয়েছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে পূনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই বাংলাদেশকে সাজাচ্ছি। খুলনার উন্নয়নে যত অর্থ লাগে আমরা সে অর্থ আনবো। খুলনাকে আমরা মডেল বিভাগ হিসেবে দাঁড় করাবো। সে লক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় নগরীর বানরগাতি বাজার মোড়ে ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আইয়ুব আলী শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নিমাই চন্দ্র রায়, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, মহানগর যুব লীগের সভাপতি মো. সফিকুর রহমান পলাশ, কাউন্সিলর মাহমুদা বেগম, যুবলীগ নেতা হাফিজুর রহমান, ২৫নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিহা ইসলাম আঙ্গুরা। ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিমের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবীর, আবুল কালাম আজাদ কামাল, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নুর মোহাম্মদ শেখ, তসলিম আহমেদ আশা, কাজী জাহিদ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান বিশ^াস, এস এম আকিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজিব, কাউন্সিলর আমেনা হালিম বেবী, মো. আমির হোসেন, আব্দুল কাইয়ুম গোরা, শরীফ এনামুল কবীর, নুর জাহান রুমি, নূরিনা রহমান বিউটি, মো. মোক্তার হোসেন, মো. রুহুল আমিন, আলী আকবর মাতুব্বর, তোতা মিয়া ব্যাপারী, চ.ম মজিবুর রহমান, শেখ আবিদ উল্লাহ, শেখ আব্দুল আজিজ, মো. জাকির হোসেন, মীর মো. লিটন, মেহজাবিন খান, কহিনুর রাজ্জাক, রোজী ইসলাম নদী, শওকত হোসেন, মোন্তাকিম লালু, নাছরিন আক্তার, এস এম শিপার হায়দার, ফজলে রাব্বি, আকতারুজ্জামান ইলিয়াছ, আজিজুল ইসলাম মৃধা, আশরাফ আলী হাওলদার শিপন, ইখতিয়ার মোল্লা, জব্বার আলী হীরা, জহির আব্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।খবরঃ বিজ্ঞপ্তির