জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের আজীবন ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, সাবেক জাতীয় পরিষদের সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার ২৬তম মৃত্যুবার্ষিকা কাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি)। মুত্যবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।খবরঃবিজ্ঞপ্তির