০১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার: ইউসেপ মহসীন খুলনা টিভিইটি ইনস্টিটিউট এর আয়োজনে ও সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সহযোগিতায় আজ বুধবার বেলা ১১:০০ ঘটিকায় খুলনার ডুমুরিয়া উপজেলায় কারিগরি প্রশিক্ষণের শুভ উদ্ধোধন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এজাজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফ আসিফ রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজল চন্দ্র দে, আঞ্চলিক সমন্বয়কারী, এসডিএফ, খুলনা ।
সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প (এসসিএমএফপি) প্রজেক্টের আওতায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর গ্রাম পর্যায়ের কর্মহীন যুবতীদের ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স ট্রেডে ৩৬০ ঘন্টার ৭৫দিন ব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে উক্ত প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অ্যাসেসমেন্ট এর পরে তাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানে সহযোগিতা করা হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এজাজ আহমেদ বলেন, সোনার বাংলা গড়তে হলে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু শুরুথেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব প্রদান করেছিলেন। ইউসেপ বাংলাদেশ কর্মক্ষম যুবাদের জনশক্তিতে রূপান্তর করতে দীর্ঘ দিন ধরে বিশেষ ভূমিকা পালন করে আসছে। তিনি ইউসেপ বাংলাদেশ কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপজেলা পর্যায়ে যেকোন সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শরীফ আসিফ রহমান বলেন, কারিগরি শিক্ষা গ্রহন করলে কেউ কর্মহীন থাকবেনা, সকলে স্বনির্ভর হতে পারবে। তিনি ইউসেপের কর্মপরিধী ডুমুরিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দেয়ার জন্য আহবান জানান এবং এই বিষয়ে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করবেন বলে জানান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসেপ খুলনার রিজিওনাল ম্যানেজার জনাব মোহাম্মদ কামরুজ্জামান, এসডিএফ এর স্পেশালিষ্ট জনাব শরিফ কবির, হেড অফ টিভিইটি ইনস্টিটিউট জনাব খন্দকার তুহিন আলী, লিড ট্রেইনার জনাব মোঃ ইউসুফ আলী।
উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু কিশোরদের কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে। খবর; বিজ্ঞপ্তির