নিউজ ডেস্কঃ
দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক অমিয় কান্তি পালকে পূর্ণাঙ্গ বার্তা সম্পাদক হিসেবে নিযুক্ত করেছেন। আজ ১ ফেব্রুয়ারি থেকে তার এ দায়িত্ব কার্যকর হবে। এর আগে পত্রিকাটির দীর্ঘদিনের বার্তা সম্পাদক অরুণ সাহার মৃত্যুতে পদটি শূন্য হলে তাঁকে গত ৪ জানুয়ারি ভারপ্রাপ্ত বার্তা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। অমিয় কান্তি পাল গত ২৭ বছর পত্রিকায় চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৮৭ সাল থেকে দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এই পত্রিকায় কাজ করার আগে তিনি দৈনিক প্রবাহ, দৈনিক
বঙ্গবাণী ও যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফুলিঙ্গ পত্রিকায় কাজ করেন। তিনি খুলনা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য ছাড়াও বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সংবাদ বিভাগে কর্মরত খুলনা জেলা সংবাদদাতা ও বেতারের সমাচার অনুষ্ঠানের একজন উপস্থাপক কর্মরত রয়েছেন ।