খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অফিস সহকারী ও ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল করিম রাঢ়ী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। তিনি শনিবার রাত সোয়া ৩টায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও সহ-ধর্মিনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পেয়ে মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি ও সদস্য সচিব এ বি এম আদেল মুকুলসহ মহানগর কৃষক লীগ নেতৃবৃন্দ তার পরিবারের পাশে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত। জানাজা শেষে মহানগর কৃষক লীগ পক্ষ থেকে আব্দুল করিম রাঢ়ীর মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে মরহুমকে নগরীর টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। এসকল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা মুন্তাকিম লালু, মো. শহীদুল হাসান, সেলিম মোল্লা, শেখ শামছুজ্জোহা বাঙ্গালী, লুৎফর রহমান, হাবিবুর রহমান নাজিম, হাজী কামরুল ইসলাম, কবিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অন্যদিকে, আব্দুল করিম রাঢ়ীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি ও সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুলসহ মহানগর কৃষক লীগের নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির