কেসিসি উদ্যোগে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

খুলনায় ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যে এক সভা আজ মঙ্গলবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

টেকসই জ¦ালানী নিরাপত্তা নিশ্চিতকল্পে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও জাতীয় গ্রিডে সরবরাহ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রেরিত পত্রের প্রেক্ষিতে এ সভার অয়োজন করা হয়।

সভায় বিস্তারিত আলোচনা শেষে রুফটপ সোলার সিস্টেম স্থাপন ও বাস্তবায়নের নিমিত্তে কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান-কে আহবায়ক এবং নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাদুস করিম-কে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া সভায় প্রাথমিক পর্যায়ে শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, কুয়েট-এর ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স বিভাগের প্রফেসর ড. মো: সালাহ ্উদ্দীন ইউসুফ, ওজোপাডিকোর ও এন্ড এম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আরিফুর রহমান, নবায়নযোগ্য জ¦ালানী সেল-এর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো: মতিউর রহমান, কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবরি উল জব্বার, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো: মোস্তাফিজুর রহমান এবং প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-এর প্রতিনিধি গৌতম নন্দী। খবরঃ বিজ্ঞপ্তির