খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অতন্দ্র প্রহরী ও অফিস সহকারী আমাদের সকলের অতি প্রিয় আব্দুল করিম রাঢ়ী (৭০) আজ শনিবার রাত ৩:১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে শঙ্খমার্কেটস্থ নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………..রাজে
আব্দুল করিম রাঢ়ী’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার। খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ শোক বিবৃতিতে বলেন, আব্দুল করিম রাঢ়ী আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ও সেবক। প্রায় দীর্ঘ ৪০ বছর তিনি আওয়ামী কার্যালয়ের অফিস সহকারী হিসেবে সেবা দিয়ে গেছেন। তার মত নিঃস্বার্থ ও নিবেদিত দলের কর্মী ও সেবক পাওয়া বিরল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। খবরঃবিজ্ঞপ্তির