খুলনা মহানগর যুবলীগের সভাপতি পলাশ ও সাধারন সম্পাদক সুজন

 

নিউজ ডেস্কঃ
খুলনায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মহানগর যুবলীগের দ্বিতীয় অধিবেশনে সফিকুর রহমান পলাশকে সভাপতি ও শেখ শাহাজালাল হোসেন সুজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় খুলনা ইউনাইটেড ক্লাবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশের আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

সভায় যুবলীগের চেয়ারম্যান তার বক্তব্যের শুরুতে খুলনা মহানগর যুবলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি পদে সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক পদে শেখ শাহাজালাল হোসেন সুজনকে নির্বাচিত করেন।

সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, মুজিবর রহমান চৌধুরী নিক্সন এমপি, রফিকুল ইসলাম রফিক, মৃণাল কান্তি জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ ড. শামীম আল আহসান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ গ্রন্থনা ও প্রকাশনা নবীরুজ্জামান বাবুসহ কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দসহ খুলনা মহানগর যুবলীগের ৫০৯ জন কাউন্সিলর।