ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
দীর্ঘ ২০ বছর পর খুলনা মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল দুই পর্বে অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতে জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মনোনীত করা হয়েছে চৌধুরী রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মাহফুজুর রহমান সোহাগ । খুলনা জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ এর মাধ্যমে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আগামী ৩ বছরের জন্য খুলনা জেলা শাখায় চৌধুরী মোঃ রায়হান ফরিদকে-সভাপতি, ইঞ্জিনিয়ার মোঃ মাহফুজুর রহমান সোহাগকে-সাধারণ সম্পাদক কমিটি ঘোষণা করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় খুলনা ইউনাইটেড ক্লাবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।