খুলনা প্রেসক্লাবে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় দৈনিক ভোরের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচি উদযাপন করে খুলনা ব্যুরো অফিস। বেলা ১১টায় ক্লাবের মেম্বার লাউঞ্জে কেক কেটে কর্মসূচির সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
দৈনিক ভোরের দর্পণের খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম রায়হানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জাতীয় মহিলা সংস্থা খুলনার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, এসএম সাহিদ হোসেন, আনারুল ইসলাম কাজল, আসাদুজ্জামান খান রিয়াজ, এম এম কবির আহমেদ, এস এম নুর হাসান জনি, জাহিদুল ইসলাম, দেবব্রত দেবু, কামরুল আহসান, হাসানুর রহমান তানজির, বাহাউদ্দীন বাহার, ওবায়দুল হক তালুকদার, ইমাম হোসেন সুমন, তুফান গাইন, মো: জিয়াউল ইসলাম, আবুল হাশেমসহ কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয়পর্বে অসহায় দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির