নিউজ ডেস্কঃ
জনপ্রিয় পপ গায়ক ফেরদৌস ওয়াহিদ হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে হার্ট অ্যাটাক হয় তার।
জানা গেছে, ৬৯ বছর বয়সী এই পপ গায়কের হার্ট অ্যাটাকের পর দ্রুত তাকে রাজধানীর বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসকদের অবজারভেশনে রাখা হয়।কয়েক বছর ধরে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন বলে জানা গেছে।
তিনি এখন বারডেমের কার্ডিওলজি বিভাগের তত্ত্বাবধানে কেবিনে ভর্তি আছেন।