নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খানের খুলনার সফরসূচি

ফাইল ছবি।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) তিন দিনের সফরে আগামীকাল খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী তিনি ৫ জানুয়ারি সকাল ১০টায় খুলনা সিএসএস আভা সেন্টারে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জসমূহ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

নির্বাচন কমিশনার ৭ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় যশোরের চৌগাছা সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম পরিদর্শন করবেন। বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির