গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় ভর্তিতে মাইগ্রেশন বন্ধের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

 

খুলনা প্রেসক্লাবের সামনে আজ বৃহস্পতিবার গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় ভর্তিতে মাইগ্রেশন বন্ধে কমিটির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের গুচ্ছ পরিক্ষা চার মাস আগে শেষ হলেও ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে নভেম্বর মাস থেকে। গুচ্ছ ধীর গতি প্রক্রিয়া তে শুরু করলেও এখন হঠাৎ জানুয়ারি তে ক্লাস শুরু করার জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মাইগ্রেশান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে গুচ্ছ অধিভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয় অধিক সংখ্যক মতো সিট এখনো খালি রয়েছে। গুচ্ছের এই অযোক্তিক সিদ্ধান্ত এর জন্য শিক্ষার্থী যেসকল ক্ষতি হবে।
১) ভালো স্কোর নিয়ে ভালো সাবজেক্ট ও ভালো বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। ২) পছন্দমতো আবদেনের সুযোগ পেলেও এক জায়গায় ভর্তি থাকায় তার আর অন্য বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের সুযোগ পাবে না।
৩) সার্কুলার আগে এরকম কিছু না বলাই প্রতিটা শিক্ষার্থী অন্য কোথাও ভর্তি হওয়াই স্কোর নয় ভাগ্যের উপর নির্ভরশীল হতে হবে যা মেধাবীদের জন্য বড়ো ধাক্কা।
অতএব, গুচ্ছের এই অযোক্তিক সিদ্ধান্তে আজ হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে ক্ষতির মুখোমুখি। চলোমান প্রক্রিয়ায় সিট পূরণ করে ক্লাস শুরু ফেব্রুয়ারিতে হলেও হাজারো শিক্ষার্থীর স্বপ্নগুলো বিলীন হওয়া থেকে রক্ষা পাবে। তাই স্যার আপনার কাছে বিনীত নিবেদন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু করে ও সিট ফাঁকা রেখে ভর্তি প্রক্রিয়া বন্ধ না করা জন্য মহোদয়ের মর্জি একান্ত কাম্য।খবরঃ বিজ্ঞপ্তির

 

খবরঃ বিজ্ঞপ্তির