খুবি গ্রাজুয়েট আল-আমিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৬ ডিসেম্বর (শুক্রবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, যশোর সরকারি পলিটেনিক ইনস্টিটিউটের ক্রাফ্ট ইনস্ট্রাক্টর ও খুলনার সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেনের একমাত্র শ্যালক মুহাম্মাদ আল-আমিনের প্রথম মৃত্যুবার্ষিকী। মুহাম্মদ আল-আমিন যশোর জেলার মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা : মো: ওমর আলী একজন কৃষক। ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় খুলনা শহরে আসেন এবং খুলনা পাবলিক কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিন থেকে অনার্স ও মাস্টার ডিগ্রি অর্জন করেন। এরপর যশোর সরকারি পলিটেকনিক কলেজে চাকুরীতে যোগ দেন। মাত্র সাড়ে পাঁচ মাস চাকুরী করার পর গত ২০২১ সালের ১৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় বন্ধুর সঙ্গে মোটর সাইকেল যোগে অপর এক বন্ধুর বাসায় যাওয়ার পথে খুলনা মাহনগরীর আপার যশোর রোডের পাসপোর্ট অফিসের সামনে পেছন দিক থেকে অন্য একটি মোটর সাইকেল আরোহী সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই ঘটনায় আল-আমিন মাথায় গুরুতর আঘাত পান। তাৎক্ষনিক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরবর্তীতে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতেই তার মাথায় অস্ত্রপোঁচার করা হয় এবং পরের দিন ১৬ ডিসেম্বর সকাল ১০টার পরে তিনি মারা যান। খবরঃ বিজ্ঞপ্তির