১৯৭১ সালের ডিসেম্বর মাস মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় তখন আসন্ন।১৪ ডিসেম্বর রাতে পাক-হানাদার বাহিনী বাংলাদেশের প্রথম সারির অগ্রগণ্য বুদ্ধিজীবীদেও চোখ বেঁধে ধওে নিয়ে যায়। ঘাতকের দল নির্মমভাবে হত্যাকওে বাঙালির কয়েকশো মেধাবী সন্তানদের।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২:০১ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার পক্ষ থেকে গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, ১৪ ডিসেম্বর বিকেল ৪ টায় দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় গল্লামারী শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৯ টায় দলীয় কার্যালয় হতে বিজয় র্যালী, বিজয় র্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। খবরঃ বিজ্ঞপ্তির