খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ মো. শহিদুল হক মিন্টু বলেছেন, বিএনপি-জামায়াত, দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে সরকারের নামে অপ-প্রচার ও মিথ্যা গুজব রটাচ্ছে। তারা বলেছিল ১০ ডিসেম্বর থেকে দেশ চালাবে বিএনপি যা ইতোমধ্যে মিথ্যাবলে মানুষের কাছে প্রমানিত হয়েছে। বিএনপি-জামায়াতের মিথ্যা, গুজব, নাশকতা রুখতে স্বেচ্ছাসেবক লীগকে মাঠে থাকতে হবে।
গতকাল খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু। এসময়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, গোলাম মাওলা টিংকু, ইউসুফ আলী মন্টু, মো. তাজমুল হক তাজু, এম এ আসিফ সবুজ,মো. আশরাফুল আলম বাবু, শেখ রায়হান উদ্দিন, মো.আমিরুল ইসলাম বাবু, মো.রাজিব হুসাইন, মো. হাবিবুর রহমান হাবিব, মো. মারুফ হোসেন, রবিন ধর, মো. রুপম তালুকদার, বায়েজিদ হোসেন, মো. কবির হোসেন, মো. জাকির হোসেন খোকন, মো. আনিচ শেখ, মো. মেহেদী হাসান, মো. রফিকুল ইসলাম রাসেল, রাজু, জুয়েল, মো. আজগর আলী, নাসির মৃধা, মো. আব্দুর রাজ্জাক, মো. আকরাম হোসেন, মিজানুর রহমান মিজান, মান্না, হৃদয়, মাহমুদ লিটন, নাসির হোসেন, শওকত হোসেন, বিল্লালসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক