অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় কেইউজে’র বিবৃতি

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য বাপ্পী
খান, মো: হাসানুর রহমান তানজির ও রীতা রানী দাস
অসুস্থ হয়ে দেশ ও বিদেশের বিভিন্ন হাসপাতালে
চিকিৎসাধী আছেন। তাদের দ্রুত সুস্থতা কামনা করে
সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান
করেছেন। বিবৃতিদাতারা হলেন, সভাপতি ফারুক আহমেদ,
সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান,
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্মসম্পাদক
নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর
সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক
সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল
ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম। খবরঃ বিজ্ঞপ্তির