।।সম্পাদকীয় ।।
খুলনার খুচরা ও পাইকারি বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন। এমন কোন জিনিস নেই, জার দাম বাড়েনি! কাচামাল, প্যাকেট জাত পন্য, চাল- ডাল- ভোজ্য তেল- আটা- ময়দা- চিনির মত সব জিনিসপত্র যে ভাবে প্রত্যাহিক বাড়ছে।তাতে সামনের সময়ে সাধারণ মানুষের জিনিসপত্র কেনার সামাথ্য অসম্ভব হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এমনকি প্রতিটি ওষুধের দামও বেড়েছে।
প্রশ্ন হল- সে হিসাবে সাধারণ মানুষের কাজের সুজগ কি বেড়েছে? এককথায় বলতে হয়- প্রত্যহিক সারা দেশে শুধু নয়, গোটা বিশ্বই কাজের সুজগ ইতিমধ্যেই কমতে শুরু করেছে। আসন্ন ২০২৩ সালে উক্ত সংকট আরও ঘনিভুত হয়ে অতি খারাপের দিকে ধাবিত হওয়ার আশংকা রয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত।
বড় সমস্যা হল- সংকটের কথা সকলে বলছেন কিংবা বুঝতে পারছেন। কিন্ত উত্তরনের কোন পথ আছে কি না- সে কথা কেউ-ই বলছেন না।