নিউজ ডেস্কঃ
মুক্তিযুদ্ধের সংগঠক ও ঠাকুরগাঁও পৌরসভার সাবেক চেয়ারম্যান, ঠাকুরগাঁওয়ের ভাষা আন্দোলনের অন্যতম সংগ্রামী সৈনিকআকবর হোসেন মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ছিলেন অবিবাহিত। অনলাইন।
৮৮ বছর বয়সি আকবর হোসেন ভাষা আন্দোলনের জীবন্ত এক উদাহরণ। মুক্তিযুদ্ধের সময়েও আকবর একজন সংগঠকের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক অঙ্গনেও ছিলেন বেশ প্রশংসিত। ১৯৯৮ সালে তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। দক্ষতা ও সততার কারণে পেয়েছিলেন দেশসেরা পুরস্কার। জেলায় বেশ সক্রিয়ভাবে জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। মৃত্যুর পূর্বকাল তিনি জেলা কমিটির উপদেষ্টা ছিলেন।