বিনোদন ডেস্কঃ
বলিউডের রণবীর সিং ও দীপিকা দম্পতি মুম্বাইয়ের বান্দ্রায় বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর-দীপিকা ১১৯ কোটি রুপিতে এটি কিনেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই দম্পতি এখন শাহরুখ খান ও সালমান খানের প্রতিবেশী হবেন।
রোববার রাতে যুক্তরাষ্ট্র সফর শেষে ভারতে ফেরেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তারা মুম্বাইয়ের বান্দ্রায় নিজেদের জন্য একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেন। ১১৯ কোটি রুপির অ্যাপার্টমেন্টটি সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এবং শাহরুখ খানের মান্নাত বাংলোর পাশে অবস্থিত।
জানা গেছে, রণবীর ও দীপিকার বাড়ি সাগর রেশমে টাওয়ারের ১৬, ১৭, ১৮ ও ১৯ তলায় অবস্থিত। এতে ১১ হাজার ২৬৬ বর্গফুট কার্পেট এলাকা এবং এক হাজার ৩০০ বর্গফুটের ছাদ আছে।
উল্লেখ্য, ২০১৩ সালে সিনেমার পর্দায় প্রথমবার একসঙ্গে কাজ করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।