নগর দরিদ্রদের সামাজিক সুরা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
আজ বুধবার সকাল ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত “খুলনা মহানগরের দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরা সেবা ও নিরাপত্তার অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে বৈষম্য হ্রাস’’ বিষয়ক নাগরিক সংলাপে প্রধান অতির্থির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশ মিশনের সহযোগিতায় কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (সিইউপি)-এ সংলাপের আয়োজন করে।
সংলাপে ওয়ার্ডভিত্তিক তথ্যভান্ডার তৈরি, সহজে সেবা পাওয়ার সুযোগ এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, নগর দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিদ্যমান সামাজিক সুরা কর্মসূচির পরিধি আরও সম্প্রসারণ করা প্রয়োজন। প্রকৃত উপকারভোগী চিহ্নিতকরণ, সহজে সেবা প্রাপ্তি এবং সরকারি সামাজিক সুরা কর্মসূচির সঙ্গে নগর দরিদ্রদের কার্যকরভাবে সম্পৃক্ত করা প্রয়োজন। এছাড়া ওয়ার্ড পর্যায়ে নাগরিকদের প্রয়োজন চিহ্নিত করে সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হোসেনুর রহমান ও কেসিসি’র সচিব মো: রেজা রশীদ। সঞ্চালনা করেন সিইউপি’র নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান-ইয়াত। সামাজিক সুরার আন্তর্জাতিক ও মানবাধিকারভিত্তিক দিক তুলে ধরেন ওএইচসিএইচআর-বাংলাদেশ মিশনের সহকারী মানবাধিকার কর্মকর্তা অর্থনীতিবিদ মো. সালে মোস্তফা। সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক পর্যায়ের কর্মকর্তা, খুলনা সিটি কর্পোরেশনের প্রতিনিধি, ৩১টি ওয়ার্ডের সিবিও প্রতিনিধি, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, শিাবিদ, গবেষক, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ সংলাপে অংশগ্রহণ করেন।
সংলাপে নগর দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরা সেবার অধিকার নিশ্চিত করতে সিটি কর্পোরেশনকে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং টেকসই উন্নয়ন ল্যমাত্রা অর্জনে নগর দরিদ্রদের জন্য সামাজিক সুরা, আবাসন, স্বাস্থ্য, শিা, পানি ও স্যানিটেশন এবং জীবিকার সুযোগ নিশ্চিত করার আহবান জানানো হয়।
সংলাপে ধারণাপত্র উপস্থাপন করেন সিইউপি’র গবেষক ও টেকনিক্যাল অ্যাডভাইজার মো. আমিনুর রাসুল। ধারণাপত্রে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ), ১৭, ১৯ ও ২৮ অনুচ্ছেদ এবং জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল (এনএসএসএস) সামাজিক সুরা ও বৈষম্য হ্রাসের গুরুত্বপূর্ণ ভিত্তি। ২০২৬-২০৩৫ মেয়াদের নতুন কৌশলগত কাঠামোকে কাজে লাগিয়ে নগর দরিদ্রদের সামাজিক সুরা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত ও জলবায়ু-সহনশীল করতে হবে।
সংলাপে বক্তারা ওয়ার্ডভিত্তিক ঝুঁকিপূর্ণ পরিবারের তথ্যভান্ডার, সামাজিক সুরা সহায়তা কেন্দ্র, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রবেশগম্য সেবা, প্রবীণ ও শিশু সুরা, কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির সুপারিশ করেন। সংলাপে খুলনা মহানগরের জন্য তিন স্তরের সমন্বিত সামাজিক সুরা মডেল প্রস্তাব করা হয়— পরিবারভিত্তিক সহায়তা ও ফ্যামিলি কার্ড; ব্যক্তি ও জীবনচক্রভিত্তিক সহায়তা; এবং পেশা ও জলবায়ু ঝুঁকিভিত্তিক সহায়তা। এসব কর্মসূচিকে একটি সমন্বিত সামাজিক তথ্যভান্ডারের আওতায় আনার সুপারিশ করা হয়।
নাগরিক সংলাপে বক্তারা আরো বলেন, সামাজিক নিরাপত্তাকে কেবল সহায়তা হিসেবে নয়, মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করা প্রয়োজন। নগর দরিদ্রদের অধিকারভিত্তিক সামাজিক সুরা নিশ্চিত করা গেলে দারিদ্র্য ও বৈষম্য হ্রাসের পাশাপাশি এডিজি-১ থেকে ১১ পর্যন্ত অর্জনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে। সংলাপ শেষে নগর দরিদ্রদের প থেকে কমিউনিটি-ভিত্তিক সংগঠন প্রতিনিধিরা প্রধান অতিথির কাছে স্মারকলিপি প্রদান করেন। এতে ফ্যামিলি কার্ড চালু, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের ভাতা, ওয়ার্ডভিত্তিক সামাজিক সুরা সেবা কেন্দ্র, কমিউনিটিভিত্তিক ডে-কেয়ার, নিরাপদ আবাসন, সুপেয় পানি ও স্যানিটেশন, বিনা/স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা, শিা ও কারিগরি প্রশিণ এবং জলবায়ু-ঝুঁকিতে থাকা নগর দরিদ্রদের জন্য বিশেষ সহায়তা প্রদানের দাবি জানানো হয়। খবরঃ বিজ্ঞপ্তির