১৮ নভেম্বর, ২০২৬ঃ
নগরীর সরকারি ব্রজলাল কলেজ এর প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন এবং পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর সোমবার বেলা ১টায় প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান প্রফেসর ড. হোসনে আরা। এসময় প্রাণিবিদ্যা বিভাগের বিভিন্ন সেশনের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান সফল করার জন্য মতামত প্রদান করেন। সভায় বিভাগীয় প্রধান প্রফেসর ড. হোসনে আরাকে আহ্বায়ক এবং সহযোগী অধ্যাপক নীতিশ চন্দ্র শীলকে সদস্য-সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট ‘প্রাণিবিদ্যা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ এর আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব করা হয়। এছাড়া পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ০৫ ডিসেম্বর শনিবার পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। ১৮ নভেম্বর বুধবার থেকে আগামী ২৫ নভেম্বর বুধবার পর্যন্ত আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীরা নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে গুগল ফর্ম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রাণিবিদ্যা বিভাগ থেকে জানা যাবে। খবরঃ বিজ্ঞপ্তির