নিউজ ডেস্কঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে আবু আলম নামে এক পুলিশ পরিদর্শককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) সকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল থেকে এই হামলার পাশাপাশি বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বেলা ১১টার দিকে সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পরিদর্শক আবু আলম মিছিলের সামনে পড়ে গেলে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে আবু আলম কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।