প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে: ইসি সচিব 

নিউজ ডেস্কঃ

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেওয়া হচ্ছে ।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি চলমান। এবার কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না।

ইসির সিনিয়র সচিব বলেন, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে ইসির কাছে থাকা ইভিএমগুলো কীভাবে বিনষ্ট বা বাতিল (ডিসপোজাল) করা হবে, সে বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

তিনি আরও বলেন, নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে কমিশন এখন ৬ বছর বয়স থেকেই ব্যক্তির যাবতীয় তথ্য বা ডেটা সংগ্রহের পরিকল্পনা করছে।