জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের এর বাসভবনে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে (১৩ অক্টোবর) খুলনা মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে খুলনা মহানগরের দলীয় কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠিত সমাবেশে ও বিক্ষোভ মিছিল এর সভাপতিত্ব করেন খুলনা মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ নাজমুল কবির সাদি এবং প্রধান বক্তৃতা ছিলেন খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুন।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান দেশের একজন সিনিয়র রাজনীতিবিদ। তাঁর বাসভবনে হামলা ও ভাঙচুর গণতন্ত্র ও সভ্য রাজনীতির পরিপন্থী। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, জাতীয় পার্টি দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও সহনশীলতা বিশ্বাস করে। এই ধরনের হামলা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। খুলনা মহানগর জাতীয় পার্টি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— সহ-সভাপতি যথাক্রমে তৈমুর হোসেন শাহীন, শাহ মোহাম্মদ লায়েক উল্লাহ, শেখ মোঃ তোবারেক হোসেন তপু, মোঃ আশরাফুল ইসলাম সেলিম, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ দেলোয়ার হোসেন, প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, যুগ্ম প্রচার সম্পাদক অপূর্ব দত্ত নেকু, দপ্তর সম্পাদক মাজহার জোয়ার্দার পান, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মনিরুজ্জামান মনির, কেন্দ্রীয় সদস্য ও নগর সদস্য সচিব মোল্যা কারুজ্জামান রজব, মহিলা পার্টি সদস্য সচিব দেশ আহমেদ রাজু, যুগ্ম আহবায়ক বাবুল হাসান রাজু, মোঃ শহিদ হাওলাদার, জাপা নেতা মোঃ আলাউদ্দিন, এম এ রব, গাজী মালেক, জাহিদ হোসেন, যুব নেতা মিলন খান, মোঃ মিন্টু হাওলাদার, শেখ মোঃ মাসুদ রানা, মোঃ আক্তার হোসেন, মাসুদ আকুঞ্জি, মোঃ কামাল হোসেন, মোঃ মকবুল, মোঃ মুনসুর খাঁ প্রমুখ।
সমাবেশে খুলনা মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্র সমাজ, স্বেচ্ছাসেবক পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির