বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

নিউজ ডেস্কঃ

বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

 

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

 

তার ছেলে জানিয়েছেন ,সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে  ।