জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়েছেন ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে প্রধানমন্ত্রী যোগ দেন বলে তার সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক গণমাধ্যমকে জানিয়েছেন।

 

অধিবেশন কক্ষে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে আসন বণ্টনে বাংলাদেশের আসন রয়েছে সামনের সারিতে। কক্ষে প্রবেশ করে অধিবেশনের সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করে নিজের আসনে বসেন বাংলাদেশ সরকারপ্রধান।

তারেক রহমানের পাশে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং পেছনের আসনে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

 

তিনি ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতও রয়েছে এই দলে।

গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন, যা চলবে আগামী বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের সাধারণ বিতর্ক শুরু হয়েছে মঙ্গলবার থেকে। বিতর্কের প্রথম দিন ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সাধারণ পরিষদের এ অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।