তেরখাদা উপজেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল রহমান, সাধারণ সম্পাদক তাজ মাহামুদ এবং কোষাধ্যক্ষ মোঃ আল-আমিন সহ নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে খুলনা জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
তেরখাদা উপজেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ এবং খুলনা সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হাসান। এছাড়াও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ কবিরুল ইসলাম, নাজমুল হাসান, মোঃ তহিদুল ইসলাম, কাজী রুবায়েত হোসেন, মোঃ মহিদুল ইসলাম, উজ্জল কুমার ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে দলিল লেখকদের স্বার্থ রক্ষায় একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। খবরঃ বিজ্ঞপ্তির