নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, শুল্ক ও অন্যান্য বিধিনিষেধ আরও সম্প্রসারণের লক্ষ্যে পাস হওয়া একটি বিলে স্বাক্ষর করেছেন ।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ট্রাম্প এইচআর ৫৩৩৪ বিলে স্বাক্ষর করেন। আইনটির নাম ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’। এর মাধ্যমে রাশিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা, শুল্ক ও বিভিন্ন নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা অনুমোদন ও সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি ইরানের ওপর আরোপিত বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানো হয়েছে।
ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞাগুলোর মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। নতুন আইনের ফলে সেগুলো আরও পাঁচ বছর বহাল থাকবে।