কেসিসির শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে জ্বরে আক্রান্তদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম শুরু 

খুলনা সিটি কর্পোরেশনের শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে আজ (বুধবার) থেকে জ্বরে আক্রান্তদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া জ্বরে আক্রান্তদের বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষাও করা হচ্ছে।
নগর স্বাস্থ্য ভবন থেকে জ্বরে আক্রান্তদের সকাল ১০ টা থেকে দুপুর ২টার মধ্যে (শুক্র ও শনিবার বন্ধ) বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা এবং ডেঙ্গু সনাক্তকরণ নিরীক্ষা সেবা গ্রহণ করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির