খুলনার দক্ষিণ টুটপাড়ার ইসমাইল নামের এক যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত 

ডিজিটাল খুলনা রিপোর্টঃ

নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় ইসমাইল (৩২) নামের এক যুবক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার বুকে ৪ টি গুলি করার পাশাপাশি মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকার মোহাম্মদ শাজাহানের ছেলে।

 

জানা গেছে,বৃহস্পতিবার দিবাগত রাতে টুটপাড়া এলাকায় অবস্থান করছিলেন ইসমাইল। এ সময় একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শেষ খবরে জানা যায়, পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছেন।