খুলনায় নজরুল বর্ষ পালনের কর্মসূচি

‘নজরুল বর্ষ’ ২০২৬-২৭ পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আগস্ট মাসব্যাপী শিশু-কিশোর সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুল প্রতিভা অন্বেষণ। সম্ভাব্য সেপ্টেম্বরে দিনব্যাপী নজরুল পাঠ। অক্টোবরে দিনব্যাপী প্রেম ও মানবতার কবি, জেলার বিভিন্ন স্কুল ও কলেজে কাজী নজরুল ইসলামের জীবন প্রেম ও মানবতার দর্শন এবং সাহিত্যচিত্র আয়োজন করবে। নভেম্বরে দিনব্যাপী কাজী নজরুল ইসলাম রচিত নাটক ও ডিসেম্বরে দিনব্যাপী নজরুলের দেশাত্মবোধক গান, নৃত্য ইত্যাদি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জানুয়ারি, ২০২৭ মাসব্যাপী কাজী নজরুল ইসলামের লেখনী শৈলী, পাঠচক্র, সাহিত্য, আলোচনা, বইমেলা, প্রবন্ধ পাঠ, নজরুল স্মারক গ্রন্থ প্রকাশ। ফেব্রুয়ারিতে দিনব্যাপী ইসলামিক গান, হামদ, নাত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা, মার্চে দুই দিনব্যাপী মহান স্বাধীনতা ও নজরুল বিষয়ক আলোচনা সভা, শ্যামাসংঙ্গীত ও ভক্তিগীতি। এপ্রিলে দিনব্যাপী রংতুলিতে কাজী নজরুল সাহিত্য বিষয়ক চিত্রাংকন ও চিত্রকর্ম প্রদর্শন এবং মে, ২০২৭ এ দিনব্যাপী নজরুল বর্ষের সমাপনী অনুষ্ঠান, ১২৮তম জন্মবার্ষিকী উদযাপন নজরুল সম্মিলন, নজরুল স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। খবরঃ বিজ্ঞপ্তির