আগামী ৩১ অক্টোবর (শনিবার) ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষ্যে নগরীর ঐতিহাসিক বাবরী চত্বরে (শিববাড়ী) পথসভা সফল করতে আগামীকাল ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ১১ দলীয় ঐক্য খুলনার উদ্যোগে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে।
উক্ত প্রেসব্রিফিংয়ে খুলনায় কর্মরত সকল সাংবাদিককে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। খবরঃ বিজ্ঞপ্তির