জনউদ্যোগ ও খুলনা সিভিল সোসাইটির উদ্যোগে সামাজিক অস্থিরতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সামাজিক অস্থিরতা কমাতে গুজব না ছড়ানো, কোনো কিছু না বুঝে
শেয়ার না করা এবং ভিন্ন মতকে সম্মান দেখাতে হবে। পারস্পরিক শ্রদ্ধা,
সহনশীলতা ও মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব দিতে হবে। ধনী-দরিদ্রের
ব্যবধান এবং সম্পদ ও সুযোগের অসম বণ্টন করতে হবে। আইনের শাসন ও
জবাবদিহিতার ঘাটতি এবং অপরাধীদের শাস্তির ধীরগতি রোধ করতে
হবে। সাইবার বুলিং এবং ইন্টারনেটে ক্ষতিকর বা অপরাধমূলক কনটেন্টের
বন্ধ করতে হবে। খুন, ধর্ষণ, চুরি ও দুর্নীতির মতো অপরাধমূলক
কার্যক্রম রোধে সরকারকে কাজ করতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে চরম
হতাশা, বিষন্নতা দূর করতে সমাজ থেকে মাদক মুক্ত করতে হবে। বিবাহ
বিচ্ছেদকে সামাজিক ভাবে নিরুৎসাহিত করতে হবে। সমাজে
সার্বিক নিরাপত্তাহীনতার বোধ ও অনিশ্চয়তা দূর করতে হবে। পরিবার ও
শিক্ষাপ্রতিষ্ঠানে ছোটবেলা থেকেই নৈতিকতা ও মানবিক শিক্ষার
প্রসার ঘটাতে হবে। অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা
নিশ্চিত করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের
কল্যাণে রাষ্ট্রীয় সহায়তা বৃদ্ধি করা প্রয়োজন। সাইবার অপরাধ রোধে
কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ এবং ইন্টারনেট ব্যবহারে তরুণদের
সচেতন করতে হবে। এভাবে বললেন জনউদ্যোগ ও খুলনা সিভিল
সোসাইটির আলোচনা সভায় বক্তারা।
শনিবার বিকাল ৫টায় বিডাব্লিউসিসিআই এর সভা কক্ষে জনউদ্যোগ
ও খুলনা সিভিল সোসাইটির উদ্যোগে সামাজিক অস্থিরতা: কারণ,
প্রভাব ও তরুণ, সুশীল সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিভিল সোসাইটির আহবায়ক
এস¥ে শাহনওয়াজ আলী। সভা পরিচালনা করেন জনউদ্যোগ,খুলনার
আহবায়ক শিক্ষক নেতা মানস রায়। ধারণাপত্র পাঠ করেন সাংবাদিক
মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত পুলিশ
সুপার এ এম কামরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ,
সাংবাদিক নেতা শেখ দিদারুল আলম, নারী নেত্রী শামীমা সুলতানা শীলু,
এয. মোমিনুল ইসলাম, ইকবাল হাসান তুহিন, শেখ ওমর ফারুক কচি,
মাছুদ মাহামুদ, সেলিম বুলবুল, ডা: সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু,

জেসমিন বানু, নুরুন নাহার হিরা, কৃষ্ণা দাস, কামরুল ইসলাম সিপার,
আরিফ হোসেন, দীপ বৈদ্য, জেসমিন জামান, মো: হুমায়ন কবীর প্রমুখ।
সভায় বক্তারা বলেন,সামাজিক শান্তির ভিত্তি হিসাবে বেছে নিতে হবে
পরিবারকে। সেখান থেকেই নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।
অভিভাবক ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি করতে হবে।খবরঃ বিজ্ঞপ্তির