নিউজ ডেস্কঃ
খুলনা নগরীর সদর ও সোনাডাঙ্গা এলাকা নিয়ে খুলনা-২ আসনে জামায়াতের মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল জয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ৭৮৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট।
এই আসনের ১৫৮টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৩৫ হাজার ২৪৩ জন।
অপর প্রার্থী ইসলামী আন্দোলনের আমানুল্লাহ পেয়েছেন ৭ হাজার ২৯৮ ভোট।