খুলনা-১ আসনে বিএনপি প্রার্থী আমির এজাজ খান জয়ী 

নিউজ  ডেস্কঃ

খুলনা-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির আমির এজাজ খান। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, জাতীয় সংসদের ৯৯নং নির্বাচনী এলাকা খুলনা-১ আসনটি খুলনা জেলার দাকোপ এবং বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত ।

এজাজ খানের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লায় পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট।

খুলনার এ আসনে মোট ভোটকেন্দ্র ১২০টি। ভোটার ৩ লাখ ৭ হাজার ১০৩ জন। ভোট পড়েছে ২ লাখ ১০ হাজার ৮৯৯টি।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. আবু সাইদ পেয়েছেন ৫ হাজার ৬১৯ ভোট ও জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬৩০ ভোট।