নিউজ ডেস্কঃ
খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এস কে আজিজুল বারী হেলাল জয়ী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট।
হেলালের নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত আন্দোলনের সাখাওয়াত হোসেন দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট। হেলাল ১৩ হাজার ৬৩২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
এ আসনে মোট ১৪৫টি কেন্দ্রে ৩ লাখ ৭৮ হাজার ৪৫৩ ভোটার।
অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের ইউনুস আহম্মেদ শেখ হাতপাখা প্রতীকে ১৩ হাজার ৩৪৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে এসএম আজমল হোসেন ৮৫৯ ভোট পেয়েছেন।
এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৪৬ হাজার ৮১৬টি। এখানে গণভোট পড়েছে ২ লাখ ৭৩ হাজার ৮৭৯টি। এর মধ্যে হ্যাঁ ভোট ১ লাখ ৫৬ হাজার ১৪৫টি ও না ভোট ৭৫ হাজার ৬৪২টি।