দাঁড়িপাল্লাকে হারিয়ে খুলনা-৫ হতে ধানের শীষ প্রার্থী আলী আসগার লবি নির্বাচিত

নিউজ ডেস্কঃ

খুলনা-৫ (ফুলতলা, ডুমুরিয়া ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা) আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে হারিয়ে বিএনপির আলী আসগার লবি নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়েছেন।

দাঁড়িপাল্লা প্রতীকে মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট। লাঙ্গল প্রতীকে শামীম আরা পারভীন পেয়েছেন ১ হাজার ৩১৯ ভোট।

খুলনা-৬ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৭২৪ জন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম মনিরুল ইসলাম বাপ্পী ধানের শীষে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট। মোট ১৫৬ কেন্দ্রে ভোটার ৪ লাখ ২৩ হাজার ৩৩২ জন। ভোট পড়েছে ২ লাখ ৮৮ হাজার ১৯১টি।