ইরানে বিক্ষোভে ২৪০০ জনেরও বেশি নিহতের দাবি

নিউজ ডেস্কঃ

ইরানে গত কয়েকদিনে সরকারবিরোধী বিক্ষোভের সময় দুই হাজার ৫৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আমেরিকা-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি বা এইচআরএএনএ।

মঙ্গলবার বিকেলে তাদের দেওয়া সংখ্যার তুলনায় এটি কয়েকশ জন বেশি।

এইচআরএএনএ-এর মতে, নিহতদের মধ্যে ২৪০৩ জন বিক্ষোভকারী, ১৪৭ জন সরকার-সংশ্লিষ্ট ব্যক্তি, ১৮ বছরের কম বয়সী ১২ জন এবং নয় জন বিক্ষোভে জড়িত নন এমন বেসামরিক নাগরিক অন্তর্ভুক্ত রয়েছেন।

বিবিসি স্বাধীনভাবে এই পরিসংখ্যান যাচাই করেনি। বিবিসিসহ বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে ইরানের ভেতরে কাজ করতে নিষেধ করেছে দেশটির সরকার। বিবিসি বাংলা।