আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ৯ ডিসেম্বর

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে ৯ ডিসেম্বর খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হবে। ঐদিন সকাল সাড়ে নয়টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সংঙ্গীত, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন-বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করা হবে। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ ও সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। খবরঃ বিজ্ঞপ্তির