খুলনার শহীদ হাদিস পার্কের কৃত্রিম পাহাড় নির্মাণ কাজের সংস্কার সম্পর্কিত আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতা আবু তাহেরের সোশ্যাল মিডিয়ায় পোস্ট

খুলনার শহীদ হাদিস পার্ক,  শিশু ও বয়স্কদের জন্য একমাত্র জায়গা, যেখানে একটু প্রকৃতির ছোয়া এবং বিনোদনের জন্য তারা এই পার্কে যাতায়াত করে। এই পার্কের এক পার্শ্বে একটি কৃত্রিম পাহাড় নির্মাণ করা আছে। যা সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানের সময় কালে নির্মিত। পাহাড়টি সিটি কর্পোরেশনের অবহেলায় অত্যন্ত জরাজীর্ন অবস্থায় পড়ে আছে। দীর্ঘ দিন কোন সংস্কার নেই। বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে এর সুউচ্চ টমটি।  নগর সংস্কারে খুলনা সিটি কর্পোরেশন শত শত কোটি টাকা ব্যায় করছে অথচ কৃত্রিম এই পাহাড়টি মেরামত করা হচ্ছে না।

আর একটা বিষয় চোখে পড়লো, সারি সারি সুন্দর গাছ গুলো কেটে ফেলার দৃশ্য।  এক শ্রমিকের মাধ্যমে জানা যায়,   পাখিরা পায়খানা করে এই অজুহাতে পার্কের কৃত্রিম পাহাড়ের পাশের বেশ কিছু গাছ কেটে ফেলা হচ্ছে। কোন যুক্তিতে কি কারনে গাছগুলো কাটা হচ্ছে বিষয়টি পরিস্কার নয়। আর গাছ কাটার পর কোথায় নেওয়া হচ্ছে তার ও সদুত্তর পাওয়া গেলো না। তবে অপরিকল্পিত ভাবে যদি গাছ কাটা হয় তাহলে একজন সমাজের সচেতন নাগরিক হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাই। আশা করছি, খুলনা সিটি কর্পোরেশন  কতৃপক্ষ  অনতি বিলম্বে পার্কের পরিবেশ সংরক্ষণ এবং কৃত্রিম পাহাড়টি মেরামতের জন্যে যথাযথ  ব্যবস্থা গ্রহণ করবেন।